মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ এএম

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বানে জেলা ও উপজেলায় এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার দাফন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকা- দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদার প্রতি চরম অবমাননা। মুক্তিযোদ্ধাদের প্রতি এমন অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মুক্তিযোদ্ধা মানিক পশারী জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন। গত ২৪ অক্টোবর সকালে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার জামাতার বাড়িতে মারা যান। তার মরদেহ পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে নেওয়ার পথে, জানাজা গার্ড অব অনার প্রদান ও দাফন নিয়ে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিক্ষোভ ও বাধার মুখে পড়তে হয়।

প্রতিনিধিদের পাঠানো খবর :

সাতক্ষীরা : সকালে সাতক্ষীরা পাকাপোলের ওপর মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে তিন শতাধিক মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক

সর্বশেষ সর্বাধিক পঠিত