ভারত মহাসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১০২ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এই রোহিঙ্গাদের মধ্যে নারী ও পুরুষের পাশাপাশি ২৫ জন শিশু রয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে শ্রীলঙ্কার উত্তর উপকূলে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় মৎসজীবীরা। পরে নৌবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করেন। খবর এএফপির।
শ্রীলঙ্কার সঙ্গে মিয়ানমারের সমুদ্র সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৭৫০ কিলোমিটার। তবে সেটি মিয়ানমারের দক্ষিণ-পশ্চিমে। রাখাইন মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য। বৃহস্পতিবার যে রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে তারা কোথা থেকে রওনা হয়েছিল এবং তাদের গন্তব্য কোথায় ছিল জানা যায়নি।
ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল প্রেমিক-প্রেমিকা 