পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল ও কলেজ মাঠে আজ রবিবার বিএনপির মহাসমাবেশ। সমাবেশে প্রধান হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এদিকে, সমাবেশ সফল করতে জেলা উপজেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি শেষ করেছে। গতকাল শনিবার বিকেলে জেলার প্রায় পাঁচ শতাধিক যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে সেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। তাদের প্রাথমিক প্রশিক্ষণও দেওয়া হয়।সমাবেশস্থলে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রায় পাঁচ শতাধিক দলীয় সেচ্ছাসেবক কাজ শুরু করেছে।
জানা গেছে, বেলা ১১টা থেকে জনসভায় জেলা উপজেলা নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে জনসভা। বেলা দুইটার দিক থেকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। বিকেল ৪টার দিকে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কণ্ঠ শিল্পী বেবী নাজনীনসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা মহাসচিবের সফর সঙ্গী হিসেবে থাকবেন।
সমাবেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ সাংবাদিকদের ব্রিফিং করেছেন। তিনি জানান, ‘দীর্ঘ ছয় বছর পর বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আশা করি লক্ষাধিক মানুষের সমাগম হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহাসচিবের আগমন উপলক্ষে বোদার দেবীগঞ্জের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা।
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১৬ সেনা নিহত
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ৩৮ জন নিহত