জনপ্রশাসন সচিব

চলতি সপ্তাহেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সঙ্গে বসবে কমিশন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করার আগে চলতি সপ্তাহেই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, এরপর কারো মধ্যে ভুল বুঝাবুঝির সুযোগ থাকবে না।

আজ রবিবার (২২ ডিসেম্বর)  দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সচিবের দপ্তরে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জনপ্রশাসন সচিব বলেন, জনপ্রশাসন সংস্কার নিয়ে অনেকের মতামত আছে, তারা মতামত দিচ্ছেন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন লিখিতভাবে তাদের প্রস্তাবনা দিয়েছেন, আমরা এটা কমিশনে জমা দেব। কমিশনের সুপারিশ চূড়ান্ত করার আগে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাথে আলোচনায় বসা হবে।

তিনি আরও বলেন, চলতি সপ্তাহের মধ্যে এই আলোচনা হবে। এটার পর বিভিন্ন ক্যাডারের আমরা যারা সরকারি চাকরি করি তাদের কারো মধ্যে আর ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না।

এর আগে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানের কাছে লিখিত দাবি-দাওয়া পেশ করেন তারা।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত