ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোয় গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে কাতার। দেশটির জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি বলেছেন, জোটটির সদস্য রাষ্ট্রগুলো বাধ্যতামূলক শ্রম এবং পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে নতুন কঠোর আইন চাপিয়ে দিলে কাতার গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। গতকাল রবিবার দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। চলতি বছর ইউরোপীয় পার্লামেন্ট ‘করপোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স ডিরেকটিভ’ (সিএসডিডিডি) নামের বিধান অনুমোদন করেছে। এর আওতায় ইউরোপীয় ইউনিয়নে কাজ করা বড় কোম্পানিগুলোকে তাদের সরবরাহ চেইনগুলো বাধ্যতামূলক শ্রম ব্যবহার কিংবা পরিবেশের ক্ষতি করছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। এমন অভিযোগ পাওয়া গেলে সরবরাহ কোম্পানির বিশ্বব্যাপী মোট ব্যবসা থেকে আয়ের ৫ শতাংশ পর্যন্ত। কেটে নেওয়ার কথা বলা হয়েছে। সেই বিষয়ে কাতারের জ্বালানিমন্ত্রী বলেন, ইউরোপে গিয়ে অর্জিত রাজস্বের ৫ শতাংশ হারাতে হলে, আমি ইউরোপেই যাব না।
×
