ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ্যপ্রহরীর কক্ষে চলছিল অস্ত্র ও মাদক কেনাবেচা। পুলিশের অভিযানে আটক করা হয়েছে একজনকে।
রবিবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালায় পুলিশ। এ সময় প্রতিষ্ঠানটির নৈশ্যপ্রহরীর রুমে মিলেছে দুটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র ও মাদক।
পুলিশ জানায়, সরকারি প্রতিষ্ঠানটিতে অস্ত্র ও মাদক কারবারি চলে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়ার শোবার ঘরে দুটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা পাওয়া যায়। অভিযানের সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করেছে পুলিশ। তবে এগুলোর বিষয়ে কিছুই জানেন না বলে দাবি খামার ব্যবস্থাপক হাছেন আলীর।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, হৃদয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
নারায়ণগঞ্জে ডাইং কারখানার বয়লারে আগুন
সখীপুরে ৩ ঘণ্টায় সড়কে ঝরল ৩ লাশ