নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে সব ধরনের সেবা নিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। সোমবার (২৩ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে আমিশাপাড়া উপশাখার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এসময় এনআরবিসি ব্যাংকের পরিচালক হাজী মো. লকিয়ত উল্যাহ, সোনাইমুড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, সাবেক পৌর মেয়র মোতাহার হোসেন মানিক, চাঁদপুর অঞ্চলের প্রধান মো. ফারুক হোসেন, ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর অঞ্চলের প্রধান কাজী মো. জিয়াউল করিম, কুমিল্লা অঞ্চলের প্রধান মো. কামরুল হাসান, ব্যবসায়ী এহসানুল হক মাসুদ, মঞ্জুরুল আলম সুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে সারাদেশে ১০৯টি শাখাসহ দেড় সহস্রাধিক লোকেশন থেকে সেবা দেওয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত