তদন্ত কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পিএম

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্ত্বর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, দল যা মনে করেছে সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। আমরা দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।

এর আগে ২০২২ সালের ১০ নভেম্বর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনকে আহ্বায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্যসচিব করে ৯ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

পরে ২০২৩ সালের ১৭ জুন সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ গিয়াসউদ্দিন সভাপতি ও গোলাম ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তখন থেকেই এই দুজন জেলা বিএনপির দায়িত্ব পালন করে আসছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত