ডাক্তার সফদার চৌধুরী এবং তার বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুদের মধ্যে চলে বড়দিন উদযাপনের আয়োজন। সফদার চৌধুরী সান্তা ক্লজ সেজে রাতের বেলা চুপিচুপি গিফট দিয়ে বাড়ির সবাইকে চমকে দেওয়ার পরিকল্পনা করে। তার সে পরিকল্পনায় সঙ্গী হয় মেঘদূত ও আদৃতা। কিন্তু ঘটনাক্রমে বড়দিনের কেনা সব গিফট সান্তা ক্লজের পোশাকসহ ছিনতাই হয়ে যায়। ছিনতাই হওয়া সেসব গিফট নিয়েই হাজির হয় আবার দুজন সান্তা ক্লজ। কারা এই সান্তা এবং কী করে সফদার চৌধুরীর কেনা গিফট পৌঁছাল তাদের কাছে! এই রহস্যের জট খুলতে দুরন্ত টিভিতে আসছে বড়দিনের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা সিজন ৩’।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, রাঈদা ঋ জুনি, কাওসার বিন মামুন এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শাহনাজ খুশী এবং আরও অনেকে। বড়দিনের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা সিজন ৩’ এর পরিচালক পার্থ প্রতিম হালদার। দুরন্ত টিভিতে নাটকটি প্রচারিত হবে আজ সকাল ১১টা ৩০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে।
এ ছাড়া বড়দিনে সকাল ৯টায় থাকছে নৃত্যানুষ্ঠান ‘আজি শুভদিনে’।
