স্ফুলিঙ্গ ছড়াবে ‘পরম সুন্দরী’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ এএম

নতুন বছরের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। ২০২৫ সালে প্রেমের গল্পসহ অনেক বহুল প্রতীক্ষিত সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তার মধ্যে অন্যতম দীনেশ ভীজানের পরিচালনায় সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের ‘পরম সুন্দরী’।

সিনেমাটি মুক্তির তারিখও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৫ জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে প্রেমের গল্পভিত্তিক এ সিনেমা।

ছবির অফিশিয়াল প্রোডাকশন হাউজ ম্যাডক ফিল্মস তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ঘোষণাটি শেয়ার করেছে এবং লিখেছে, ‘নর্থ কা সোয়াগ, সাউথ কি গ্রেস, দুই পৃথিবীর মিলনে স্ফুলিঙ্গ উড়ে যায়।’

সিনেমার নির্মাতাও সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করেন। প্রথমেই জাহ্নবী কাপুরকে সুন্দরী রূপে পরিচয় করিয়ে দেন।

পোস্টারে জাহ্নবীকে চিবুকে হাত রেখে একটি স্মিত হাসি দিতে দেখা যায়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘জাহ্নবী কাপুরকে দক্ষিণের সুন্দরী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছি, এই ছবিতে তার কারণে আপনার হৃদয় গলে যাবে।’

ভক্তরাও এ ঘোষণায় অনেক উচ্ছ্বসিত। একজন লিখেছেন, ‘অবশেষে ভালো জুটি ফিরে এসেছে।’ আরেকজন লিখেছেন, ‘সিড (সিদ্ধার্থ) আর জাহ্নবীর কী দারুণ জুটি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত