আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে দিয়ে প্রকাশিত হলো এলিটা করিমের নতুন গান ‘চিনি দেড় চামচ’। এর কথা লিখেছেন আশি-নব্বই দশকের আলোচিত গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। সুর করেছেন রেনেসাঁ ব্যান্ডের নন্দিত শিল্পী ও সুরকার পিলু খান। সংগীতায়োজনে ছিলেন কলকাতার দেবাশীষ সোম।
গতকাল রাজধানীর গুলশানের ‘১৩৮ ইস্ট’ রেস্তোরাঁয় গান-আড্ডার আয়োজনের মধ্য দিয়ে গানটি প্রকাশ করেছে আজব রেকর্ডস।
এলিটার কথায়, এটি শিল্পীজীবনের অন্যরকম এক গান, যা শ্রোতাদের কাছে নতুনভাবে তাঁর পরিচিতি তুলে ধরবে। গানটি অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন।
সংকটজনক অবস্থায় নির্মাতা অরুণ রায়