বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম যুবরাজকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান যুবরাজ জেলার সিরাজদীখান উপজেলার উত্তর পাথরঘাটা গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে। তিনি বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্ত সজিব দে জানান, বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে সিরাজদীখান থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সজল মোল্লা (৩) হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
সন্তানধারণের সুযোগ দিতে ‘আজব’ সিদ্ধান্ত জাপান সরকারের
পুড়িয়ে ফেলা নারীকে হত্যার বিষয়ে ফারহানের অসংলগ্ন তথ্য