ভারতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিলেন যুবক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম

ভারতে রাজধানী দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। তাকে উদ্ধার করে দ্রুত রামমোহন লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কী কারণে আত্মহত্যার চেষ্টা, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই যুবকের নাম জিতেন্দ্র। তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। যুবকের শরীরের অনেকাংশ পুড়ে গিয়েছে। তার অবস্থা সঙ্কটজনক। তারা তদন্ত শুরু করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংসদ ভবনের সামনে একটি পার্কে গায়ে আগুন দিয়েছিলেন ওই যুবক। এর পর আগুনে জ্বলতে থাকা অবস্থাতেই সংসদ ভবনের দিকে ছুটে যেতে দেখা যায় তাকে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে। ঘটনাস্থল থেকে পেট্রলও উদ্ধার করা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেন,  ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় পুলিশ সদস্যরাই আগুন নিভিয়ে যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হতে পারে ব্যক্তিগত কারণে এই ঘটনা ঘটিয়েছেন ওই যুবক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত