রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার।
এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও, পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। তাৎক্ষিণভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তবে সচিবালয়ে আগুন নেভানোর কাজে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় সোহানুজ্জামান নয়ন (২৮) নামে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। তিনি তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন সৈয়দ মনিরুল ইসলাম নামে আরও এক ফায়ার সার্ভিসের কর্মী। তিনি বারিধারা ফায়ার স্টেশনের ইনচার্জ সৈয়দ মনিরুল ইসলাম। আগুন নেভানোর কাজে তার ডান হাতের আঙুল কেটে যায়।
এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে- সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।
কেউ বিদেশে কেউ আড়ালে
সাবেক দুদক কমিশনার জহুরুলের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা