দোকানের সাটারে বোমা সাদৃশ্য বস্তু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০০ পিএম

মেহেরপুরের গাংনীতে দুইটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের দয়ের পাড়ার রতন আলীর মুদি দোকানের সামনে থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। রতন আলী একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

রতন আলীর বাবা আশরাফুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষ করে দোকান খুলতে গিয়ে মশারির তৈরি ব্যাগের মধ্যে দুইটি লাল স্কচটেপ মোড়ানো বোমা সাদৃশ্য দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বোমার সাদৃশ্য বস্তু উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, মুদি দোকানের সামনে বোমা সাদৃশ্য বস্তু খবর পেয়ে, ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে। পুলিশ সদস্যরা গিয়ে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করেছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ভয়-ভীতি দেখানোর জন্য বোমা সাদৃশ্য বস্তু রেখে যেতে পারে। এ ঘটনার সাথে জড়িতদের আইনে আওতায় আনার প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত