মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল বুধবার চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি আলতাফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুজিত নন্দীর পরিচালনায় ২০২৩-২০২৪ সেশনের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফোরাম সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। আরও উপস্থিত ছিলেন ফোরাম উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরৎ সাবেক শিক্ষক প্রফেসর ড. শফিকুল আলম, মো. শাহ আলম, মো. আব্দুল বায়েস, সহ-সভাপতি লায়ন সুভাষ দাস, এম নাজিম উদ্দীন, ক্যাপ্টেন দিদারুল আলম।
সভায় বক্তব্য রাখেন ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রবিন, কার্যনির্বাহী সদস্য জহির উদ্দিন বাবরসহ আরও অনেকে। আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক মো. মহিবুল আরিফ। দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার মো. আবুল কাসেম আগামী দুই বছরের জন্য ক্যাপ্টেন দিদারুল আলমকে (ব্যাচ ৮৭) সভাপতি ও মো. মাহমুদুর রহমান মান্নাকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
মোজাম্বিকে কারাগারে সংঘর্ষে ৩৩ বন্দী নিহত