কিছুদিন আগেও আর্লিং হালান্ড গোল করতেন মুড়ি-মুড়কির মতো। সেই হালান্ডই আজ ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে পেনাল্টি মিস করেছেন।
তাতে শুরুতে এগিয়েও পথ হারা হয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে ম্যানসিটি ও এভারটন ম্যাচটি ১-১ গোল ড্র হয়েছে।
১৪ মিনিটে বার্নার্দো সিলভা গোল করলে এগিয়ে যায় সিটি। ৩৬ মিনিটে সেটি শোধ দেন ইলিমান এনদিয়ায়ে। ৫১ মিনিটে তরুণ ফরোয়ার্ড সাভিনহো বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি।
হালান্ডের নেওয়া দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন এভারটন গোলকিপার জর্ডান পিকফোর্ড। ফিরতি বল সতীর্থের থেকে পেয়ে হেডে অবশ্য জালে পাঠিয়েছিলেন হলান্ড, কিন্তু তখন অফসাইডে ছিলেন তিনি।
লিগে এ নিয়ে টানা চার ম্যাচে পয়েন্ট হারাল ম্যানসিটি। আগের তিন রাউন্ডে হেরেছিল পেপ গার্দিওলার দল। ১৮ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে সিটির পয়েন্ট এখন ২৮।
৩৯ বছরে ৫ম সেঞ্চুরির স্বাদ পেলেন শন
ডেনের ৫ ও অভিষিক্ত করবিনের ৪ শিকারে পাকিস্তান অলআউট ২১১ রানে