চাঁদপুরের মেঘনায় কার্গো জাহাজে সাত শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি দুই দিন পর প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ সিকদার।
এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে সাত খুনের প্রকৃত উদঘাটন, ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশ লক্ষ টাকা আর্থিক সহায়তা ও নৌপথে চুরি ও ডাকাতি বন্ধসহ নিরাপত্তা জোরদারের দাবিতে চাঁদপুরসহ সারাদেশে এই কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
শুক্র ও শনিবারের কর্মবিরতিতে দেশের বিভিন্ন প্রান্তে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ অন্যান্য মালামাল পরিবহনে স্থবিরতা নেমে আসে। এদিকে দুই দিন পর কর্মবিরতি প্রত্যাহার করায় স্বস্তিতে ব্যবসায়ীরা।
এর আগে গেল সোমবার দুপুরে চাঁদপুরের মেঘনার মাঝেরচর এলাকায় সারবাহী কার্গো জাহাজ এমবি আল বাখেরা থেকে ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন। জীবিত থাকা একমাত্র শ্রমিক জুয়েল রানা এখনো ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্ত্রী বাড়ি নেই, আপত্তিকর অবস্থায় আটক ২ কৃষি কর্মকর্তা
গাজীপুরে ওষুধ কারখানায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে দগ্ধ ৪