জামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের শেখকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) মধ্য রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল্লাহ সাইফ।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় জামালপুর শহরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানা পুলিশ।
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের শেখ ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পতনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় রামদা, ফালা, কিরিচ, শাবল, হকিস্টিকসহ বিস্ফোরক দ্রব্য নিয়ে বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। এ নিয়ে ওই দিন রাতে সভারচর কারীপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ক্ষমতাচ্যুৎ সরকারের সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নাম উল্লোখ করে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় একটি মামলা করেন। এ ছাড়া ২২০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। ওই মামলায় এজাহার নামনীয় আসামি আব্দুল কাদের শেখকে জামালপুর শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘ডিবি পুলিশের সহায়তায় জামালপুর শহরের ভাড়া বাসা থেকে এজাহারভুক্ত আসামি পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর জেলা প্রশাসকের কাছে উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক ও টানা তৃতীয় বারের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখকে অনাস্থা জানিয়ে আবেদন করেন ১২ কাউন্সিলর। গত ২৯ এপ্রিল মেয়র পদ থেকে আব্দুল কাদের শেখকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করেন।
বিএনপি নেতা গয়েশ্বরের স্ত্রী মারা গেছেন
৫ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ, চারদিকে অ্যাম্বুলেন্সের সাইরেন
অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা এখন সময়ের দাবি: আসিফ
সাবেক এমপির ভাগিনাসহ দুই আ. লীগ নেতা গ্রেপ্তার