‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত’— বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। বিবৃতিতে বলা হয়, রিজভীর এমন বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।
রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিএনপি নেতা রুহুল কবীর রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে ‘ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত’ মর্মে যে বক্তব্য দিয়েছেন, তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে বলা হয়, রুহুল কবীর রিজভী জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন— ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ, কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত।
রিজভীর এ জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করা হচ্ছে উল্লেখ করে বলা হয়, রগ কাটা, ঘোলা পানিতে মাছ শিকার, ৭১-এর বিরোধিতা এ সব বক্তব্য জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে। রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কী অর্জন করতে চান, তা জনগণের কাছে স্পষ্ট নয়। জামায়াত রগকাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি।
তিনি জামায়াতের দিকে ইঙ্গিত করে ‘ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মোনাফেকি করা না’ তার এই বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া আর কিছু নয়।’
জামায়াত ‘ইসলাম’ নিয়ে রাজনীতি করে না দাবি করে ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামায়াত। জামায়াতে ইসলামী কখনো মোনাফেকি করেনি। জামায়াত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীনভাবে লড়াই করেছে।
সারদায় ‘উচ্চস্বরে হইচই’, এবার ৮ এসআইকে শোকজ
বিদায়ী স্যালুট, ‘প্রিয়তম শত্রু’
শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় একটি ইসলামপন্থী দল: রিজভী