আলিফ হত্যার তদন্ত সঠিকভাবে হচ্ছে না

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ এএম

চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি। সংগঠনটি বলছে, এই হত্যা মামলাকে কেন্দ্র করে গ্রেপ্তার বাণিজ্যের স্বার্থ আর সাম্প্রদায়িক উসকানি দিয়ে ফায়দা লোটার গোষ্ঠীস্বার্থ সমান্তরালভাবে সচেষ্ট আছে। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। ‘চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকা- পরবর্তী পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন : পর্যবেক্ষণ ও প্রস্তাব’ শীর্ষক এ সংবাদ সম্মেলন হয়।

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘অজ্ঞাত আসামির মধ্যে যে কেউ পড়তে পারে। সুতরাং একটা ব্যাপক হয়রানি শুরু হয়েছে। পুলিশের যে গ্রেপ্তার বাণিজ্য এবং যারা কোনো না কোনোভাবে ক্ষমতাধর ব্যক্তি, তারা যেকোনো ব্যক্তিকে হয়রানি করতে পারে, হুমকি দিতে পারে, টাকা আদায় করতে পারে।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী জ্যোতির্ময় বড়–য়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত