মসজিদে তাবলিগের রাত্রিযাপন কার্যক্রম নিয়ে সরকারের নতুন নির্দেশনা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ এএম

তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রম পরিচালনা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা সা'দ এর অনুসারীরা আগে থেকে জেলা ও উপজেলায় যে সব মসজিদে নিজ নিজ তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা করে আসছেন, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিবদমান পক্ষদ্বয় সংশ্লিষ্ট মসজিদে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত