বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির দিনেই ছাত্রশিবিরের সম্মেলন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম

রাজধানীতে আগামীকাল একই দিন কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্রশিবির। আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তারা জানায়, এই ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধান এবং আওয়ামী লীগের স্বৈরাচারী রাজনীতি ‘কবর’ দেওয়া হবে।

এদিকে আগামীকাল মঙ্গলবার ইসলামী ছাত্রশিবিরের ৩১তম সদস্য সম্মেলন কবরে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৮টায় অনুষ্ঠান শুরু হবে এই সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ছাত্রসংগঠনটির নেতাকর্মীরা জানিয়েছেন, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে। সংগঠনের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন শীর্ষ নেতা।

শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের এই সম্মেলনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত