বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদেলর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন কমিটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতা বন্ধ ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণে চার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রঅধিকার পরিষদ ।
সোমবার (৩০ ডিসেম্বর) ছাত্রঅধিকার পরিষদের সভাপতি একে এম রাকিব ও অর্থ সম্পাদক মো. মুহীন ফিল আল আমিন স্বাক্ষরিত একটি আবেদনপত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রদান করেন।
আবেদনপত্রে বলা হয়, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্প্রতি ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার কমিটিকে কেন্দ্র করে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং তার ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা প্রত্যেক শিক্ষার্থীর ন্যায্য অধিকার, কিন্তু বর্তমানে রাজনৈতিক প্রভাব এবং সংঘাতের কারণে আমাদের এই মৌলিক অধিকার ব্যাহত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিতিশীলতা বন্ধ ও নিরাপদ ক্যাম্পাস বাস্তবায়নে দাবিসমূহ-
১. রাজনৈতিক অস্থিতিশীলতা বন্ধ: বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সংঘর্ষ এবং উত্তেজনা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।
২. নিরাপদ ক্যাম্পাস: শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সহনশীল ও শান্তিপূর্ণ ক্যাম্পাস নিশ্চিত করুন
৩. শিক্ষা কার্যক্রমে বাঁধা দূর করা: যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড যেন একাডেমিক কার্যক্রমে বাঁধা সৃষ্টি না করে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিন।
৪. ছাত্র অধিকার সুরক্ষা: শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ নীতি গ্রহণ করুন।
জবি ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, জুলাই বিপ্লবের পরে কোনো ক্যাম্পাসে শিক্ষার্থীরা ভয়ে ভয়ে ক্যাম্পাসে ঢুকবে একটা মেনে নেওয়া খুবই কষ্টকর। আমরাতো এমন কিছুই চাইনি। প্রশাসন কেন গেইট বন্ধ করে রাখবে? কেন আমার ছোট ভাই, বোনদের চলাফেরায় অসুবিধা হবে। আমরা প্রশাসনের আচারণের সাথে পূর্বের আচারণের মিল পাচ্ছি। যাদের জন্য এতো কিছু হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কেন অসুবিধায় ফেলবে প্রশাসন। আমরা চাই ক্যাম্পাসে কোনো রাজনৈতিক ভীতি যাতে না ছড়ায়, প্রশাসন এ গুলো চক্ষুগোচর করতে থাকলে আমরাও শক্ত পদক্ষেপ নিতে বাধ্য হবো।
জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিতিশীলতা শিক্ষার অন্তরায় কিন্তু আমরা তা বাস্তবায়ন হতে দিব না। প্রশাসনকে বলতে চাই আপনারা রাজনৈতিক কর্মীবান্ধব না হয়ে শিক্ষার্থীবান্ধব হন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
চবি শিক্ষার্থীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত, সন্দেহে আটক ৬
আগামী ৩ দিন তাপমাত্রা কমে বাড়তে পারে শীত
১৪ দিন পর উৎপাদনে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার