বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিল বিজিবি

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন রাইসুর রহমান রাতুলকে আর্থিক সহায়তা দিয়েছে বিজিবি। আজ বৃহস্পতিবার সকালে তার চিকিৎসার ব্যয় নির্বাহ ও পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে আর্থিক সহায়তা দেয় বিজিবি।

বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তরে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. ইয়াসির জাহান হোসেন আহত রাতুল ও তার অভিভাবকের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেন।

জানা গেছে, উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৮ নম্বর রোডে একটি ফুড কোর্টের দোকান দেওয়ার ইচ্ছা পোষণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন রাতুল। ফেসবুক পোস্টটি বিজিবি কর্তৃপক্ষের নজরে এলে আহত রাইসুর রহমান রাতুল ও তার অভিভাবককে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত