বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আরও ৬ সদস্যকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।
নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ অক্টোবর মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করেন। চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের ১২ সদস্যও ওই দিন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পরদিন পিএসসির চেয়ারম্যান ও সভাপতি হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে পিএসসির ৪ সদস্যকে নিয়োগ দেওয়া হয়।
৪৩তম বিসিএসে বাদ পড়াদের নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়