এফডিসিতে অঞ্জনাকে শেষ শ্রদ্ধা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ এএম

সদ্য প্রয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী অঞ্জনা রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে এফডিসি প্রাঙ্গণে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর বনানী কবস্থানে শায়িত করানো হবে তাকে।

শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন। মিশা জানান, শনিবার বাদ যোহর অঞ্জনাকে এফডিসিতে নেওয়া হবে। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্রের সহকর্মী থেকে সাধারণ ভক্ত অনুরাগীরা। পরে সেখানেই হবে প্রথম নামাজে জানাজা।

এরপর এফডিসি থেকে অঞ্জনার মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে। 

মিশা আরও জানান, অঞ্জনার পরিবারের সাথে কথা বলে জেনেছি, তাদের প্রথম চয়েস বনানী কবরস্থান, সেখানে কোনো কারণে দাফন করা না গেলে জুরাইন কবরস্থান বিকল্প হিসেবে ভেবে রাখা হয়েছে।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে রাজধানীর পিজি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা রহমান। এর আগে ২৪ ডিসেম্বর নায়িকা অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার জ্বর ছিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত