অঞ্জনার মৃত্যুতে তারকাদের শোক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০১:৫২ পিএম

এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমান দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই অনন্তের পথে পাড়ি জমালেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকাকে হারিয়ে তারকারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।

অঞ্জনার মৃত্যুর খবরে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ফেসবুকে লিখেছেন, ‘অঞ্জনা ম্যাডামের বিদেহী আত্নার শান্তি কামনা করছি’।

দর্শকপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর তার সামাজিক যোগাযোগমাধ্যমে এ নায়িকার মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কিংবদন্তি বাংলাদেশি চিত্রনায়িকা অঞ্জনা আপা আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার শোক জানানোর কোনো ভাষা নেই। দোয়া করবেন’।

আলোচিত্র নায়ক জায়েদ খান লিখেছেন, ‘কত স্মৃতি আপনার সাথে, কীভাবে ভুলবো? না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র শিল্পী অঞ্জনা সুলতানা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্য দোয়া কামনা করছি’। 

অভিনেতা অমিত হাসান লিখেছেন, ‘অঞ্জনা আপু আর দেখা হলো না । না ফেরার দেশে আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমিন’।

অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন, ধরে রাখতে পারলাম না তোমাকে, জানি না কতটা কষ্ট নিয়ে চলে গেছো। তোমার আত্মাটা যেন শান্তি পায় সেই দোয়াটা থাকলো, অঞ্জনা আন্টি তুমি ভালো থেকো, যেখানেই থাকো’।

অভিনেতা সনি রহমান জানিয়েছেন, ‘রাত ১টা ২০ মিনিটে চলে গেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা আপু। শোক জানানোর ভাষা নেই’।

চিত্রনায়িকা রাজ রিপা লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আপনি চিরদিন বেঁচে থাকবেক আপনার কাজের মাঝে। জান্নাত নসিব হোক আপনার’।

পূজা চেরি লিখেছেন, ‘ভেতরটা ধুঁক করে উঠল। ভালো থাকবেন আপনি যেখানেই থাকুন’। 

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, ‘না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র শিল্পী অঞ্জনা রহমান। শোক ও শ্রদ্ধা আপনার জন্য’।

উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস লিখেছেন, ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইসে/ লাল লাল নীল নীল বাত্তি দেইখা নয়ন জুড়াইসে” আশা ফুরানোর আগেই আপনার জীবন ফুরিয়ে গেল, নয়ন জুড়ানোর আগেই আপনার নয়ন বন্ধ হয়ে গেল! আপনি চলে গেলেন আমাদের ছেড়ে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত