দুঃস্বপ্নের মতো একটা সিরিজ শেষ করলেন বিরাট কোহলি। সিডনি টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র ৬ রানে আউট হয়ে গেছেন। প্রথম ইনিংসে করেছিলেন ১৭। তার ভবিষ্যত নিয়ে ইতোমধ্যেই জল্পনা শুরু হয়েছে। বাদ দেওয়ার দাবিও উঠেছে। ৩৬ বছর বয়সী ভারতের ব্যাটিং কিং তাহলে কি ফুরিয়ে গেলেন? তার বিদায়ের সময় হয়ে এসেছে?
অস্ট্রেলিয়ার মাটিতে সবসময়ই রান করেছেন কোহলি। প্রথম সফরে তার ব্যাটিং গড় ছিল ৩৭.৫০, দ্বিতীয় সফরে ৮৬.৫০, তৃতীয় সফরে ৪০.২৮, চতুর্থ সফরে এক টেস্ট খেলে ৩৯.০০ আর চলতি সিরিজ শেষ করলেন মাত্র ২৩.৭৫ ব্যাটিং গড় নিয়ে! এ যাত্রায় ৯ ইনিংসে তার রান মাত্র ১৯০; এর মাঝে একটা সেঞ্চুরিও আছে। তার টেস্ট ক্যারিয়ারের ব্যাটিং গড় নেমে গেছে ৪৬.৮৫তে। পার্থ টেস্ট শেষে যা ছিল ৪৮.১৩।
সিডনিতে প্রথম ইনিংসে অফ স্টাম্পের বল খোঁচা মেরে আউট হয়েছিলেন কোহলি। আজ দ্বিতীয় ইনিংসেও তিনি একইভাবে আউট হলেন। নিজে বুঝতে পারলেও সমস্যা কাটিয়ে উঠতে পারছেন না। আউট হওয়ার পর কোহলির হতাশার বহিঃপ্রকাশই তার প্রমাণ। এই নিয়ে ২০২১ সাল থেকে টেস্টে ২৩ বার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন কোহলি।
ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ চার নম্বরে নামেন কোহলি। ওপেনারেরা দ্রুত আউট হয়ে গেলে ইনিংস গড়ার দায়িত্ব থাকে তার ওপর। কিন্তু এখানেই বারবার ব্যর্থ হচ্ছেন কোহলি। ভারতীয় দলেও পড়ছে বিপদে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞের মতে, কোহলির বয়স হয়ে গেলেও তিনি এখনো ফুরিয়ে যাননি। আরও কিছু দেওয়ার আছে তার। কিন্তু এভাবে ভারতীয় দল তাকে আর কতদিন বহন করে চলবে?
গোলকিপারকে মেরে লাল কার্ড দেখে বছর শুরু ভিনিসিয়ুসের
দলের পরাজয়ে সেঞ্চুরি: মাহমুদউল্লাহকে মনে করালেন থিসারা পেরেরা
টানা ‘১৪ ম্যাচে’ পরাজয়; লজ্জার রেকর্ড গড়বে সুজনের ঢাকা?