জুলাই-আগস্ট বিপ্লবে মানুষের আকাঙ্ক্ষা ভুলে না গিয়ে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে যারা জীবন বিসর্জন দিয়েছেন তাদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। ৩১ দফা সংস্কার প্রস্তাবের পক্ষে জনমত গঠন করে বিএনপি ইতিমধ্যে দেশের বিপুলসংখ্যক মানুষের জনমত তৈরি করতে সক্ষম হয়েছে। বিএনপি জনগণের আস্থা আর বিশ্বাসের যেই জায়গায় পৌঁছেছে তা কিছুইতে বিপথগামীর হঠকারিতায় বিনষ্ট হতে দেওয়া যাবে না।
আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী শাহ্ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে বক্তারা এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে বটতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।
বক্তারা আরও বলেন, গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। মামলা, গায়েবী মামলা, হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপর নির্যাতন করেছে ফ্যাসিস্ট হাসিনা। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে।
সাবেক ইউপি সদস্য আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আবু। আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য এস এম ইলিয়াছ করিম মিঠু ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামশুল হুদা ফাহিমের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া করিম টিপু,উপজেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম, শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম সাহাবউদ্দিন, বিএনপি নেতা নাছির উদ্দিন, জহির মেম্বার, জাফর মেম্বার প্রমুখ।
ধামরাইয়ে খাদ্যপণ্য কারখানায় ডাকাতির অভিযোগ
রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু