ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিটা পেয়েই যেতেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। কিন্তু প্রতিপক্ষের স্কোর কম হওয়ায় সেটা সম্ভব হলো না। নব্বইয়ের ঘরে গিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হলো। ইয়ংয়ের ব্যাটিং আর ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ে প্রথম ওয়ানডেতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেল শ্রীলঙ্কা।
ওয়েলিংটনে টস হেরে ব্যাটিংয়ে নেমেই কিউই পেসারদের তোপের মুখে পড়ে লঙ্কান ব্যাটাররা। বিশেষ করে অভিজ্ঞ ম্যাট হেনরি পুরোটা সময় লঙ্কানদের ভুগিয়েছেন। ১০ ওভার বল করে এক মেডেনসহ মাত্র ১৯ রানে তুলে নিয়েছেন ৪ উইকেট। জ্যাকব ডাফি আর নাথান স্মিথ নিয়েছেন দুটি করে। শ্রীলঙ্কার ইনিংসের একমাত্র ফিফটি এসেছৈ ওপেনার আভিস্কা ফার্নান্দোর ব্যাট থেকে। আর কেউ চল্লিশের ঘরেও যেতে পারেননি। মিডল অর্ডারে জানিথ লিয়ানগের ৩৬ আর হাসারাঙ্গার ৩৫ রানে ভর করে ৪৩.৪ ওভারে মাত্র ১৭৮ রানে অল-আউট হয় শ্রীলঙ্কা।
রান তাড়ায় বিস্ফোরক ব্যাটিং শুরু করেন উইল ইয়ং আর রাচিন রবীন্দ্র। উদ্বোধনী জুটিতে ১২.৩ ওভারেই আসে ৯৩ রান। ৩৬ বলে ৬ চার ১ ছক্কায় ৪৫ রান করা রাচিন আউট হলে ভাঙে জুটি। উইল ইয়ংয়ের সঙ্গী হন মার্ক চাপম্যান (২৯*)। এদিকে উইল ইয়ং ৪৯ বলে ফিফটি পূরণ করে ছুটতে থাকেন তিন অংকের দিকে। কিন্তু সেঞ্চুরি পাননি ৮৬ বলে ১২ চারে ৯০ রানে অপরাজিত থেকে তিনি মাঠ ছাড়েন। মাত্র ২৬.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন ম্যাট হেনরি।
ব্যাটসম্যানদের দায়ী করে ঘরোয়া ক্রিকেট খেলতে বললেন গম্ভীর
মুমিনুলের মতো বুমরাও বললেন- এই হার থেকে শিক্ষা নিয়ে…