উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। এর মধ্য দিয়ে সাত বছর পর মায়ের সঙ্গে দেখা হলো ছেলের।
এছাড়াও খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ অনেক নেতা-কর্মী।
মাকে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান
