রাজশাহীতে অ্যালকোহল পানে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর মোহনপুর উপজেলায় মারা গেছেন তিনজন। আর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন।
মোহনপুরে অ্যালকোহল পানে অসুস্থ হয়ে পড়া আরও চারজন রামেক হাসপাতালে চিকিৎসাধীন। মারা যাওয়া তিনজনের সঙ্গে তারা অ্যালকোহল পান করেছিলেন।
মারা যাওয়া চারজন হলেন- মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মো. টোটন (৪০), একই গ্রামের মোন্তাজ আলী (৪০) ও করিশা গ্রামের মো. জুয়েল (৩৫)। রামেক হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির নাম আতোয়ার হোসেন (৩৫)। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর গ্রামে।
হাসপাতালে চিকিৎসাধীন চারজন হলেন- মোহনপুর উপজেলার দুর্গাপুর কাচারিপাড়া গ্রামের আকবর আলী (৪৩), দুর্গাপুর শাহপাড়া গ্রামের মো. ফিরোজ (২৬), দুর্গাপুর মোন্নাপাড়া গ্রামের মো. পিন্টু (২৫) ও দুর্গাপুর খাঁ পাড়া গ্রামের মো. মোনায়েম (২৫)। তারা একসঙ্গে অ্যালকোহল পান করেছিলেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাননান মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে জানান, মোহনপুরের কয়েকজন গত মঙ্গলবার দিবাগত রাতে এলাকায় অ্যালকোহল পান করেন। এরপর একে একে তারা অসুস্থ হন এবং মারা যান। চারজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মোন্তাজ আলীর ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোণায় পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা