পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের ৫৫তম বার্ষিক সাধারণ সভা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম

পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের ৫৫তম বার্ষিক সাধারণ সভা শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক কাজী মো. আনোয়ারুল হাকিম, অনুপম বড়ুয়া, মো. জাকির হোসেন, মো. তারিকুল ইসলাম খান, কুতুবউদ্দিন আকতার রশিদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান, সিএফও কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ ও কোম্পানি সচিব আলী আবছার এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারদের সাথে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় কোম্পানির চেয়ারম্যান এ কে এম জাফর উল্লা খান এবং ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান সম্মানিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন। সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৪০% হারে নগদ লভ্যাংশের অনুমোদন প্রদান করা হয়। পরিশেষে, সম্মানিত চেয়ারম্যান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত