সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম

সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিস বুধবার (১৪ জানুয়ারি) একটি সমঝোতা স্মারক (LoI) স্বাক্ষর করেছে, যা দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক এবং গবেষণা সহযোগিতা নিশ্চিত করবে। এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের উপাচার্য অধ্যাপক টিএস ড. জালিমান সৌলি। অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন সহযোগী অধ্যাপক ড. মারুফ হাসান।

এই কৌশলগত অংশীদারিত্বে ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের সেন্টার অব অ্যাক্সিলেন্স ফর অ্যাডভান্স কম্পিউটিং এবং ফ্যাকাল্টি অব ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সুবিধাগুলিকে সাউথইস্ট ইউনিভার্সিটির ফ্যাসিলিটিজের সাথে একীভূত করবে। গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার মধ্যে উন্নত কম্পিউটিং, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং ডেটা সায়েন্স সম্পৃক্ত থাকবে। এই অংশীদারিত্ব নতুন উদ্ভাবন, একাডেমিক ও গবেষণার সুযোগ তৈরি এবং বৈশ্বিক শিক্ষা ও গবেষণা উদ্যোগে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন উভয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত