বাউফলে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা দেওয়ায় সংবাদ সম্মেলন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম

পটুয়াখালী বাউফল উপজেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার কনকদিয়া ইউপির বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অুনষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনঈমুল ইসলাম মিরাজ। 

ওই সময় তিনি জানান, ১৩ জানুয়ারী সকালে কনকদিয়া ইউপির ৭নং ওয়ার্ডের হাওলাদার বাড়ীতে থুথু ফেলাকে কেন্দ্র করে একই বাড়ীর রুনু বেগম ও মাসুদ হাওলাদারের সাথে ঝগড়ার সুত্রপাত ঘটে। বিকালে ওই ঘটনার বিষয় নিয়ে দু পক্ষের সাথে আলোচনা চলছে। এমন সময় কিছু অজ্ঞত পরিচয়ের লোকজন এসে মাসুদ হাওলাদারকে দেশীয় অস্ত্র দিয়ে বেদরক মারপিঠ করে। তার স্ত্রী তাকে বাচাতে গেলে তাকেও মারধর করা হয়।

মিরাজ বলেন, ‘ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। কতিপয় স্বার্থান্বেষী লোকজন সামাজিকভাবে হেও করার জন্য উক্ত ঘটনার সাথে জড়িতদের সাথে আমাকেও আসামী করা হয়। বাশের কেল্লা নামক একটি ভেরিফাইট ফেইসবুক পেইজ থেকেও আমার নামে অপপ্রচার চালানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।’ 

উপজেলা যুবদল সদস্য তোফাজ্জেল হোসেন তপুর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল আহবায়ক আপেল মাহমুদ মুন্না, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদল সহ সভাপতি কাজী মাসুদ, সমাজ সেবক মঞ্জু সরোয়ারসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত