শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে মাদক কারবারির সাথে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে শেরপুর শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা এবং সৌজন্যমূলক আচরণের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় হাবিবুর রহমান হাবিবকে যুগ্ম সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতার কোন অপকর্মের দায় দল নেবে না।
শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন দেশ রূপান্তরকে বলেন, বুধবার বিকেলে বকশীগঞ্জের কামালপুর সীমান্তে বিজিপির হাতে ফেনসিডিলসহ আটক হয় হাবিব। ওইদিন রাতেই দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি বর্তমানে জামালপুর কারাগারে আছেন।
বিয়ের ১৮ দিনে নববধূর রহস্যজনক মৃত্যু, শাশুড়িকে জিজ্ঞাসাবাদ