যুদ্ধবিরতির পর প্রথম কাকে ফোন দেন নেতানিয়াহু, বাইডেন নাকি ট্রাম্প?

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির মধ্যস্থতায় হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। ১৫ মাস ধরে চলা সহিংসতার পর রবিবার থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। 

যুদ্ধবিরতির খবর নিশ্চিত হওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাকে প্রথমে ফোন করেছিলেন সেটি খুবই লক্ষ্যণীয়।

তার কার্যালয় থেকে বলা হয়েছে, নেতানিয়াহু নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলে "ইসরায়েলকে কয়েক ডজন জিম্মি এবং তাদের পরিবারের দুর্দশা দূর করতে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন"।

ওয়াশিংটনে শিগগিরই দুই নেতার দেখা হওয়ার কথা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পরে ২০ জানুয়ারি ট্রাম্পের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কথাও উল্লেখ করা হয়েছে।

জিম্মি চুক্তির বিষয়ে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে। এ বিষয়টি আরও স্পষ্ট করে যে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাইডেনের সাথে পরে কথা বলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত