এবার পাঞ্জাবী পপস্টার দিলজিত দোসাঞ্জকে নিয়ে কটাক্ষ মন্তব্য করেন আরেক কিংবদন্তী সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। তার দাবি, ‘দিলজিত তো মঞ্চে ওঠে শুধু নাচার জন্য। আমার সন্তানরা এরকম শো দেখার জন্য টাকা খরচ করবে না কখনও।’
সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, ‘আমার বাড়িতে এই দিলজিত, করণ অঞ্জুলাদের কনসার্টের টিকিট পড়ে থাকে। আমার সন্তানরাই এই টিকেট অন্যদের দিয়ে থাকে। তারা কোনোদিন এসব কনসার্ট দেখার জন্য অযথা টাকা খরচ করবে না।’
তিনি আরো বলেন,কনসার্ট হত আমাদের সময়ে। দেখতাম, লতা মঙ্গেশকর গান গাইছেন আর শ্রোতা-অনুরাগীরা মুগ্ধ হয়ে তার গান শুনে হাততালি দিচ্ছেন। সে সময়ে প্রত্যেকটা গান মানুষ উপভোগ করতেন আনন্দগন মূহুর্তে।
‘এমনকি আমার অনুষ্ঠানেও দেখেছি, মানুষ বসে গান উপভোগ করছেন এবং হাততালি দিচ্ছেন। এগুলোকে কনসার্ট বলা হয়। আর যাদের কথা বলছি (দিলজিৎ, করণ) এরা তো গান করেন না, মঞ্চে ওঠেন শুধু নাচার জন্য।’
প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরেই বলিউড, মিউজিক ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কটাক্ষ সব মন্তব্য করছেন অভিজিৎ। কখনও শাহরুখকে অকৃতজ্ঞ বলছেন, আবার কখনও সালমানকে বলিউডের অযোগ্য নায়ক হিসেবে সম্বোধন করছেন।
স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস
নির্মাতা ডেভিড লিঞ্চ মারা গেছেন