নিখোঁজের ৭ দিন পর সেপটিক ট্যাংকে মিলল যুবকের লাশ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকের ভিতর থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার উত্তর বাদপুকুর গ্রাম থেকে ওই যুবকের লাশ ‍উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রফিকুল ইসলাম রুবের একই গ্রামের নুরুজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, গত ১১ জানুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয় রফিকুল। এরপর থেকে সে আর বাড়ি ফেরেননি। অনেক খোজাঁখুজির পর গতকাল বিকেলে বাড়ির পাশে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। 

ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত