জামালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান হিমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে শহরের মনিরাজপুর এলাকার জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে তাকে গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। তবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতাকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার বাবা মো. হাবিবুর রহমান।
গ্রেপ্তার মেহেদী হাসান হিমেল বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি পৌর শহরের মনিরাজপুর এলাকার মো.হাবিবুর রহমানের ছেলে।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান হিমেলের বাবা মো. হাবিবুর রহমান বলেন, আমার ছেলে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র। পড়া-লেখার পাশাপাশি সে পৌর শহরে সরদারপাড়া মোড়ে ব্যবসা করেন। সে কোনো ধরনের অপরাধ করে নাই। তাকে অন্যায়ভাবে দোকান থেকে তুলে নেওয়া হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেলকে জামালপুর মেডিকেল কলেজের পাশ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে এর বাইরে কিছু বলা যাচ্ছে না।
পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো প্রক্রিয়া করা হচ্ছে বলে জানান তিনি।
মার্শা বার্নিকাটসহ তিন জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বললেন ট্রাম্পের সহযোগীরা
গার্মেন্টের অর্ধকোটি টাকার কাপড় চুরি