বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে বরিশাল জেলা সমিতি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম

বরিশাল জেলা সমিতি ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এর যৌথ সহযোগিতায় ঢাকায় শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ ক্রিকেট, টেবিল টেনিস ও দাবা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। 

টুর্নামেন্টগুলো ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদসহ বিভিন্ন ভেনুতে অনুষ্ঠিত হবে। গতকাল ঢাকায় এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা সিদ্ধান্ত গৃহীত হয়। 

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এর পক্ষে সংগঠনের সভাপতি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রহমান এবং বরিশাল জেলা সমিতির পক্ষে সমিতির সভাপতি ডক্টর এনায়েত করিম ও সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক সোহেল এবং দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত