প্রোক্লেমেশন জনগণের কোনও কাজে আসবে না: হাফিজ উদ্দিন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘সরকারকে জনগণের সঙ্গে থাকতে হবে। প্রোক্লেমেশন, এই মেশন, সেই মেশন জনগণের কোনও কাজে আসবে না। যা কাজে আসবে তা করতে হবে।’

আজ রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

হাফিজ বলেন, ‘দেশে একটি নির্বাচিত সরকার দেখতে চায় বিএনপি। কোনও কলঙ্ক যেন না আসে সেদিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে দলের নেতাকর্মীদের। দুর্নীতিবাজ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।’

সীমান্তে উত্তেজনা নিয়ে তিনি বলেন, ‘সীমান্তে অস্থিরতা তৈরি হচ্ছে। জিয়ার সৈনিকদের প্রয়োজনে ট্রেনিং দিয়ে শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুতি নেওয়া হবে। জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত