সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ইউরোপের দেশ সুইজারল্যান্ডে যাচ্ছে। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তি দিচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিচ্ছে দেশটির সরকার। এক্সিলেন্স মাস্টার্স ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে স্নাতকোত্তর করতে পারবেন। বাংলাদেশসহ অন্য সব দেশের শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

শিক্ষার্থীরা অ্যাস্ট্রোনমি, বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড বিওকেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফার্মাসিউটিকাল সায়েন্স, ম্যাথমেটিকস, আর্থ সায়েন্স ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে আবেদন করতে পারবেন। জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতৃস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান।

সুযোগ-সুবিধা: এক্সিলেন্স মাস্টার ফেলোশিপের আওতায় শিক্ষার্থীদের ১০ থেকে ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক দেয়া হবে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৩ লাখ ৪০ হাজার টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত। এক বছরের জন্য এ ফেলোশিপ দেওয়া হয়। তবে প্রথম সেমিস্টারে সফলতার সঙ্গে অ্যাকাডেমিক কার্যক্রম সম্পন্ন করার শর্তে দ্বিতীয় বছরের ফেলোশিপের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

আবেদনের যোগ্যতা: এক্সিলেন্স মাস্টার্স ফেলোশিপে আবেদনের জন্য কিছু যোগ্যতা থাকা বাধ্যতামূলক। এগুলো হলো: প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে, অ্যাকাডেমিক ভালো ফল থাকতে হবে, ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে এবং নতুন আবেদনকারী হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র: জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি। জীবনবৃত্তান্ত (সর্বাধিক ২ পাতা)। অ্যাকাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট। মোটিভেশন লেটার। দুজন অধ্যাপকের রেফারেন্সের চিঠি। ইংরেজি ভাষায় দক্ষতার সনদ (জিআরই, আইএলটিএস বা টোয়েফল স্কোর)

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৫।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত