বিষমুক্ত খাদ্য নিশ্চিতে গাইবান্ধায় কর্মশালা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৪:১২ পিএম

বিষমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গাইবান্ধায় জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক এ কর্মশালার আয়োজন করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এতে সহযোগিতা করে গাইবান্ধা জেলা প্রশাসন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় কর্মশালায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মাহমুদুল কবীর মুরাদ, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সোহেলুর রহমান খান, গাইবান্ধা সিভিল সার্জন কানিজ সাবিহা, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ।


 
মুক্ত আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রোস্তম আলী, জেলা প্রাণীসম্পদ অফিসার আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ।

এ ছাড়া কর্মশালায় জনপ্রতিনিধি, হোটেল ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত