মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১১ দিন পরে ফজিলাতুন্নেছা (৭০) নামে এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ বৈকুন্ঠপুর এলাকায় একটি মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফজিলাতুন্নেছা ওই এলাকার মৃত আবদুর রহমান আকনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি দুপুরে নিজ বাড়ি সংলগ্ন ছোট কুতুবপুর বাজারে ছেলেকে বিকাশে টাকা পাঠানোর জন্য যান ফজিলাতুন্নেছা। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যায়নি। পরে শিবচর থানায় একটি জিডি করা হয়। এ ছাড়াও তার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। বিকেলে স্থানীয়রা বাগানে পাতা আনতে গেলে মরদেহটি বস্তাবন্দি অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, তিনি হারিয়ে গেলে আমাদের থানায় জিডি করেন। পরে আমরা প্রযুক্তির মাধ্যমে খোঁজ নেই। বিকেলে মরদেহটি পাওয়ার সংবাদ শুনে আমরা এখানে আসি সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর পাঠানো হবে।
খাজনা আদায়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ সার্ভেয়ারের বিরুদ্ধে
আগামী ২০ বছর বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে তরুণরা