বিশ্বের প্রথম বিলিয়নার ক্লাব রিয়াল মাদ্রিদ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম

ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ। তবে এবার আর মাঠের খেলায় নয়, বরং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্লাবটি বিশ্বের প্রথম ক্লাব হিসেবে এক বছরে ১ বিলিয়ন বা ১০০ কোটি ইউরো আয়ের রেকর্ড গড়েছে। গতকাল বুধবার এই খবরটি জানিয়েছে আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েট।

২০২৩-২৪ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল। ওই মৌসুমে তাদের আয় ১০৪ কোটি ৫৫ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ৩১৪ কোটি টাকা। রিয়াল তাদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম সংস্কার করায় এই আয় বেড়েছে বলে জানিয়েছে ডেলয়েট। ৮৩ কোটি ৮০ লাখ ইউরো আয় করে দ্বিতীয় স্থানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি।

শীর্ষ এই দুই ক্লাবের মধ্যকার আয়ের পার্থক্যও একটা বড় রেকর্ড। এই প্রথমবার শীর্ষ দুই ক্লাবের মধ্যে ২০ কোটি ৮ লাখ ইউরোর ব্যবধান দেখা যাচ্ছে, যা ডেলয়েট মানি লিগের ইতিহাসে প্রথম। সংস্থাটির হিসেবে শীর্ষ পাঁচে বাকি তিনটি ক্লাব যথাক্রমে পিএসজি (৮০ কোটি ৬ লাখ ইউরো), ম্যানচেস্টার ইউনাইটেড (৭৭ কোটি ১০ লাখ ইউরো) ও বায়ার্ন মিউনিখ (৭৬ কোটি ৫০ লাখ ইউরো)।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত