বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:২১ পিএম

বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন রাজধানীর বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। বুধবার রাতে সংগঠনটি রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করে। পরে মতিঝিল, সায়েদাবাদ বাস স্ট্যান্ড, গুলিস্তান, প্রেসক্লাব এলাকা, হাইকোর্ট মাজার ও খিলগাঁও রেলগেট এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি।

এ সময় বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম, সিনিয়র সভাপতি কালাম ফয়েজী, সহসভাপতি মো. মোস্তফা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, কোষাধ্যক্ষ সৈয়দ বেলাল হোসাইন, মহিলা সম্পাদক নীলা শেখসহ বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম জানান, আগামীকাল থেকে সারাদেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম ব্যাপকভাবে শুরু হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত