মোতালিব প্লাজায় নির্বাচনের মাধ্যমে মার্কেট কমিটি গঠনের দাবি ব্যবসায়ীদের

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০১:২০ এএম

নির্বাচনের মাধ্যমে মার্কেট কমিটি গঠনের দাবি জানিয়েছে মোতালিব প্লাজার দোকান মালিক ব্যবসায়ীরা। সোমবার মার্কেটটিতে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

আলোচনা সভায় বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসনের ছেলে আক্তার হামিদ পবন বলেন, মোতালিব প্লাজায় বিগত ১৬ বছর নির্বাচন ছাড়াই কমিটি হয়েছে। সরকার পতন হলেও এখানে আগের মতোই নির্বাচন ছাড়া কমিটি করা হচ্ছে। এ মার্কেটে ফ্যাসিবাদ তন্ত্র ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের মাধ্যমে কমিটি  দেয়া হবে।

এদিকে সভা শুরুর আগে পূর্বের কমিটি থেকে মাহবুবুর রহমান বাচ্চু, শাহ আলম বেপারী ও শামীম মোল্লা ব্যবসায়ীদের উক্ত আলোচনা সভায় উপস্থিত না থাকার জন্য নানা ভাবে হুমকি এবং বাধা দিয়েছেন বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ করেছেন নাসির উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত