কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেধাবী শিক্ষার্থী উত্তম কুমার রায়। অস্বচ্ছল পরিবারে বেড়ে ওঠা এই ছাত্রের স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে পরিবারের হাল ধরার। কিন্তু হঠাৎ মরণব্যাধী ক্রোনিক কিডনি ডিজিজে আক্রান্ত হয়ে তার দুটো কিডনিই অচলপ্রায়।
উত্তম হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একজন মেধাবী শিক্ষার্থী। তার জীবন বাঁচানোর শেষ উপায় কিডনি ট্রান্সপ্লান্ট, যা করার জন্য প্রায় ৩০ লক্ষাধিক টাকার প্রয়োজন। এই ব্যয়ভার তার পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই সকলের সম্মিলিত সহযোগিতাই পারে এই মেধাবীর মুখে হাসি ফোটাতে এবং তাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
উত্তমকে সাহায্য পাঠাতে যোগাযোগ করুন ০১৭৮১০৫৩৩৯৮ নম্বরে। এছাড়া তার বাবার সঙ্গে যোগাযোগের নম্বর ০১৫৬৮৭৭৪৮২৬। এছাড়া ইসলামী ব্যাংকের কুষ্টিয়া শাখার ২০৫০১৩৩৬৭০০৩৯১৫০৫ অ্যাকাউন্ট সাহায্য পাঠানো যাবে।
প্রাথমিক শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান, এটা মানতে পারি না